歌曲 / 歌词

Morey Jak

Pritom HasanListen on Apple Music

歌词

তুমি হাসলে যে ফোটে ফুল
সবখানে
তাই তো আমি করি যে ভুল
বারে বারে
তুমি যেখানে সেখানে
পাখিরা ডাকে
সে পাখিরা কেউ তো চেনে না
আমাকে
যদি তুমি
জানতে চাও
কি চাই আমি পৃথিবীতে
রাখবে কি গোপন করে?
না হয়ে অবাক?
আমি তো চাই পৃথিবীর
সবাই মরে যাক
শুধু তোমার ফুল তোমার
পাখিরা বেঁচে থাক
আমি তো চাই পৃথিবীর
সবাই মরে যাক (সবাই মরে যাক)
শুধু আমার ভুল তোমার
হাসিরা বেঁচে থাক
পলক বিহীন এ আয়নাতে
চেয়ে থাক যদি
সে ভেঙ্গে যাবে
সে ভেঙ্গে যাবে
তোমার প্রিয় তারার দল
ভুলে গেছে আমাকে
অনেক আগে
অনেক আগে
যদি তুমি জানতে চাও
কত ব্যথা এ হৃদয়ে
শুনবে কি সময় নিয়ে?
না করে রাগ?
আমি তো চাই পৃথিবীর
সবাই মরে যাক
শুধু তোমার ফুল তোমার
পাখিরা বেঁচে থাক
আমি তো চাই পৃথিবীর
সবাই মরে যাক (সবাই মরে যাক)
শুধু আমার ভুল তোমার
হাসিরা বেঁচে থাক

更多歌手作品

专辑信息

Morey Jak →
  1. Morey Jak