歌词
কেন যে মন খারাপের
নেমেছে রাত পাড়াতে
বসেছি সব হারাতে
খুঁজে দাও, খুঁজে দাও
যে পথে এগিয়েছে পা
সেও আমায় চেনে না
আমি তো ফিরে যেতে চাই
আমাকে ফিরিয়ে নাও
আমি যে কে তোমার তুমি তা
বুঝে নাও
ও, আমি যে কে তোমার তুমি তা
বুঝে নাও
আমি চিরদিন তোমারই তো থাকবো
♪
না জানিয়ে লোক, দেখা দিবে চোখ
বলোনা এ কেমন বাতাস
না পাড়িয়ে ঘুম, হয়ে যাবে চুপ
তুমি কি এতোই উদাস?
আমি যে কে তোমার তুমি তা
বুঝে নাও
ও, আমি যে কে তোমার তুমি তা
বুঝে নাও
আমি চিরদিন তোমারই তো থাকবো
♪
তোমাকেই রাত, তোমাকেই ভোর
প্রতিদিন ফিরে ফিরে চাই
তোমাকেই সুর, তোমাকেই গান
বলো কেন এঁকে এঁকে যায়
আমি যে কে তোমার তুমি তা
বুঝে নাও
ও, আমি যে কে তোমার তুমি তা
বুঝে নাও
আমি চিরদিন তোমারই তো থাকবো
কেন যে মন খারাপের
নেমেছে রাত পাড়াতে
বসেছি সব হারাতে
খুঁজে দাও, খুঁজে দাও
আমি যে কে তোমার তুমি তা
বুঝে নাও
ও, আমি যে কে তোমার তুমিতা বুঝে নাও
বুঝে নাও
আমি চিরদিন তোমারই তো থাকবো