歌曲 / 歌词

Bhola Mon Path Bhulo Na

Listen on Apple Music

歌词

ভোলা মন পথ ভুলো না, চলেছো কার জগতে
পাবে না হাতি বা ঘোড়া, যাবে আজ হাঁটা পথেতে
ভোলা মন পথ ভুলো না, চলেছো কার জগতে
পাবে না হাতি বা ঘোড়া, যাবে আজ হাঁটা পথেতে
ভোলা মন পথ ভুলো না
♪
আছো সাধেরই ঘরেতে, এখানে থাকবে পরে এসে
আছো সাধেরই ঘরেতে, এখানে থাকবে পরে এসে
কেন আর ওই অহংকারে
কেন আর ওই অহংকারে রেখেছো বুকটাকে ভরে?
ভোলা মন পথ ভুলো না, চলেছো কার জগতে
♪
ভালো হও, ফল ভালো পাবে, মন্দতে মন্দটাই হবে
ভালো হও, ফল ভালো পাবে, মন্দতে মন্দটাই হবে
মেপো না লাভের হিসাবে
মেপো না লাভের হিসাবে, এখানে সব রয়ে যাবে
ভোলা মন পথ ভুলো না, চলেছো কার জগতে
♪
শিশুকাল কেটেছে খেলাতে, ও যৌবন খুশির মেলাতে
শিশুকাল কেটেছে খেলাতে, ও যৌবন খুশির মেলাতে
বয়সের ভারেতে কাঁদবে
বয়সের ভারেতে কাঁদবে, এ নিয়ম যুগে যুগে পাবে
ভোলা মন পথ ভুলো না, চলেছো কার জগতে
পাবে না হাতি বা ঘোড়া, যাবে আজ হাঁটা পথেতে
ভোলা মন পথ ভুলো না, চলেছো কার জগতে