歌曲 / 歌词

Jaat Galo

Listen on Apple Music

歌词

আসবার কালে কী জাত ছিলে?
এসে তুমি কী জাত নিলে?
আসবার কালে কী জাত ছিলে?
এসে তুমি কী জাত নিলে?
কী জাত হবা যাবার কালে?
কী জাত হবা যাবার কালে?
সে কথা ভেবে বলো না
জাত গেলো, জাত গেলো বলে
এ কি আজব কারখানা
জাত গেলো, জাত গেলো বলে
সত্য কাজে কেউ নয় রাজি
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি তা-না-না-না
জাত গেলো, জাত গেলো বলে
এ কি আজব কারখানা
জাত গেলো, জাত গেলো বলে
♪
ব্রাহ্মণ-চণ্ডাল-চামার-মুচি
এক জলে সকলের শুচি
ব্রাহ্মণ-চণ্ডাল-চামার-মুচি
এক জলে সকলের শুচি
দেখে শুনে হয় না রুচি
দেখে শুনে হয় না রুচি
যমে তো কাউকে ছাড়বে না
জাত গেলো, জাত গেলো বলে
এ কি আজব কারখানা
জাত গেলো, জাত গেলো বলে
♪
গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কী ক্ষতি হয়?
গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কী ক্ষতি হয়?
লালন বলে, জাত কারে কয়?
লালন বলে, জাত কারে কয়?
এ ভ্রম তো গেলো না
জাত গেলো, জাত গেলো বলে
এ কী আজব কারখানা
জাত গেলো, জাত গেলো বলে
সত্য কাজে কেউ নয় রাজি
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি তা-না-না-না
জাত গেলো, জাত গেলো বলে
এ কী আজব কারখানা
জাত গেলো, জাত গেলো বলে
জাত গেলো, জাত গেলো বলে
জাত গেলো, জাত গেলো বলে