歌曲 / 歌词

Naonobihine Chhokhe

Listen on Apple Music

歌词

নয়নবিহীন চোখে স্মৃতিরা চেয়ে থাকে
যে নিলো বিদায়, কেন দাঁড়ায়ে থাকে
জীবনের তরু থেকে যে ফুল ঝরে গেছে
সে ফুলমালা বলো পারাবো কাকে
নয়নবিহীন চোখে স্মৃতিরা চেয়ে থাকে
♪
পিছে পড়ে রয়ে গেল কত না সাথী-স্বজন
কত না কাঁদন-হাসি, কত না মধুর স্বপন
পিছে পড়ে রয়ে গেল কত না সাথী-স্বজন
কত না কাঁদন-হাসি, কত না মধুর স্বপন
যে ধুপ জ্বলে জ্বলে ছাই হয়ে ঝরেছে
সুরভী তার কেন ছড়ায়ে থাকে
নয়নবিহীন চোখে স্মৃতিরা চেয়ে থাকে
♪
যে আলো নিভিয়া গেছে
জানি না সে কি মায়ায়
আজও ধিকিধিকি জ্বলে
এ মন কেন কাঁদায়
যে আলো নিভিয়া গেছে
জানি না সে কি মায়ায়
আজও ধিকিধিকি জ্বলে
এ মন কেন কাঁদায়
যে গানের শেষ হয়ে
ছিঁড়েছে বীনার তার
সুর কেন তার
আজও শ্রবনে থাকে
নয়নবিহীন চোখে স্মৃতিরা চেয়ে থাকে
যে নিলো বিদায়, কেন দাঁড়ায়ে থাকে
জীবনের তরু থেকে যে ফুল ঝরে গেছে
সে ফুল মালা বলো পারাবো কাকে
নয়নবিহীন চোখে স্মৃতিরা চেয়ে থাকে