歌词
পথের শেষ কোথায়, শেষ কোথায়?
কী আছে শেষে পথের?
এত কামনা, এত সাধনা কোথায় মেশে?
কী আছে শেষে পথের?
♪
ঢেউ ওঠে পড়ে কাঁদার, সম্মুখে ঘন আঁধার
পার আছে গো, পার আছে?
পার আছে কোন দেশে?
কী আছে শেষে পথের?
♪
আজ ভাবি মনে মনে, মরীচিকা-অন্বেষণে, হায়
আজ ভাবি মনে মনে, মরীচিকা-অন্বেষণে
বুঝি তৃষ্ণার শেষ নেই, নেই, মনে ভয় লাগে সেই
তৃষ্ণার শেষ নেই, নেই, মনে ভয় লাগে সেই
হাল ভাঙা, পাল ছেঁড়া ব্যথা চলেছে নিরুদ্দেশে
কী আছে শেষে পথের?