歌曲 / 歌词

Khaad Theme

Listen on Apple Music

歌词

আমি আছি গতকালে
আমি আছি আগামিতে
যেমন এখন আমি আছি
আমি আছি
তুমি আঙ্গুল ছুঁয়ে দেখো
আমি আছি
ও বাতাসের জন্যে হয়তো অরণ্যে
গাছের শরীরে পাতায় পাতায়
আমি আছি
হয়তো আষাঢ় মাসে
নরম হাতের পাশে
একলা ছাতায় আমি আছি
আমি আছি আগামিতে
যেমন এখন আমি আছি
সময়ের মন নেই
তবু মন কেমন করে
নিজেকে অচেনা লাগে
সমুদ্র স্নানের পরে
ও আবার সকাল হলে
বসো তুমি রোদের ছায়ায়
যা নেই তাও থাকে
আসলে কি কিছু বদলায়, বদলায়
আমি আছি
তুমি আঙ্গুল ছুঁয়ে দেখো
আমি আছি