歌词
তুই আমার শিরায় শিরায় বিষ
তুই আমায় জ্বালাস অহর্নিশ
তোকে ঘিরে অভিমান
ব্যথা সমুদ্র সমান
লিখে যেতে পারি দুঃখের সাতকাহন
ও শহর আমার মনের কথা শোন
আমি ক্লান্ত পদাতিক
আমি পালিয়ে যাবো ঠিক
তোরই ডাকে আবার পিছনে তাকাই
আয় শহর তোকে দুচোখে জড়াই
এবার হাত বাড়িয়ে দে
জীবন আবার উড়াল মেঘ
আমার মন খারাপের সুখ
তুই থাকিস জুড়ে বুক
তোকে ছেড়ে আবার খুঁজব কোথায় ঘর
তুই যে আমার খুব চেনা শহর
আজও বুকের মধ্যে কেউ
তোলে টুকরো স্মৃতির ঢেউ
আর কানে কানে বলে কে যে শোন
এই এগিয়ে চলার নামই তো জীবন
এবার হাত বাড়িয়ে দে
জীবন আবার উড়াল মেঘ
তোকে ঘিরে অভিমান
ব্যথা সমুদ্র সমান
লিখে যেতে পারি দুঃখের সাতকাহন
ও শহর আমার মনের কথা শোন