歌曲 / 歌词

Shobe ki hobe bhobe dhormoporayon

Listen on Apple Music

歌词

ঈমান মজবুত থাকতে হলে
যার যার পথ নিয়ে চলতে হবে
বলে নায় যে আমি নামাজ
পরি না দেইখা আমারে
জবাই কইরা নামাজ পড়াইতে হবে
সবে কি হবে ভবে ধর্মপরায়ণ
হবে ধর্মপরায়ণ
কাঁটার মুখ কেউ চাঁছে না
ময়ূর চিত্র কেউ করে না
কাঁটার মুখ কেউ চাঁছে না
ময়ূর চিত্র কেউ করে না
এমনি মতে সব ঘটনা
এমনি মতে সব ঘটনা
যার যাতে আছে সৃজন
যার যাতে আছে সৃজন
ধর্মপরায়ণ
হবে ধর্মপরায়ণ
সবে কি হবে ভবে ধর্মপরায়ণ
হবে ধর্মপরায়ণ
চিন্তামণি পদ্মিনী নারী
এরাই পতিসেবার অধিকারী
চিন্তামণি পদ্মিনী নারী
এরাই পতিসেবার অধিকারী
হস্তিনী শঙ্খিনী নারী
হস্তিনী শঙ্খিনী নারী
তারা কর্কশ ভাষায় কয় বচন
কর্কশ ভাষায় কয় বচন
ধর্মপরায়ণ
হবে ধর্মপরায়ণ
সবে কি হবে ভবে ধর্মপরায়ণ
হবে ধর্মপরায়ণ
শশক পুরুষ সত্যবাদী
মৃগপুরুষ উর্ধ্ধভেদী
শশক পুরুষ সত্যবাদী
মৃগপুরুষ উর্ধ্ধভেদী
অশ্ব বৃষ বেহুশ নিরবধি
অশ্ব বৃষ বেহুশ নিরবধি
তাদের কুকর্মেতে সদাই মন
কুকর্মেতে সদাই মন
ধর্মপরায়ণ
হবে ধর্মপরায়ণ
সবে কি হবে ভবে ধর্মপরায়ণ
হবে ধর্মপরায়ণ
ধর্ম কর্ম আপনার মন
করে ধর্ম সব মোমিনগন
ধর্ম কর্ম আপনার মন
করে ধর্ম সব মোমিনগন
লালন বলে করো ধর্ম
লালন বলে করো ধর্ম
প্রাপ্তি হবে নিরঞ্জন
প্রাপ্তি হবে নিরঞ্জন
ধর্মপরায়ণ
হবে ধর্মপরায়ণ
সবে কি হবে ভবে ধর্মপরায়ণ
হবে ধর্মপরায়ণ
যার ধর্ম যার ধর্ম
সেই সেই করে
যার ধর্ম যার ধর্ম
সেই সেই করে
তোমার বলা অকারণ
তোমার বলা অকারণ
ধর্মপরায়ণ
হবে ধর্মপরায়ণ
সবে কি হবে ভবে ধর্মপরায়ণ
হবে ধর্মপরায়ণ