歌词
মেঘ কালো, আঁধার কালো, আর কলঙ্ক যে কালো
যে কালিতে বিনোদিনী হারালো তার কূল
তার চেয়েও কালো, কন্যা, তোমার মাথার চুল
মেঘ কালো, আঁধার কালো
♪
কাশ যে সাদা, ধেনু সাদা, আর সাদা খেয়ার পাল
সাদা যে ঐ স্বপ্ন মাখা রাজহংসের পাখা
তার চেয়েও সাদা, কন্যা, তোমার হাতের শাঁখা
মেঘ কালো, আঁধার কালো
♪
লজ্জা রাঙা, সিঁদুর রাঙ্গা, আর রাঙা কৃষ্ণচূড়া
রাঙা যে গো সাঁঝ আকাশে ঐ যে অস্তরাগ
কন্যা, সবার চেয়েও রাঙা তোমার আলতার ঐ দাগ
মেঘ কালো, আধার কালো
♪
শস্য সবুজ, পাতা সবুজ, আর সবুজ টিয়া পাখি
দূর্বা সবুজ, তার সাথে যে চিরসবুজ বন
সবার চেয়েও সবুজ, কন্যা, তোমার অবুঝ মন
মেঘ কালো, আধার কালো