歌曲 / 歌词

Maya - II

Listen on Apple Music

歌词

কেউ যখন আর নেই পাশে
তন্দ্রা মগন কোনো আকাশে
দুঃসময়ের নিঃশ্বাসে, গোধূলীর খেলা
দিনশেষে নিয়ে আসে
মায়া তোর পানে
মায়া তোর গানে
মায়া তোর কাছে
যাই চলে
শান্ত নদী, ঢেউ ডাকে কাছে
সন্ধ্যা নামে, স্বপন ফিরে পাছে
শান্ত নদী, ঢেউ ডাকে কাছে
সন্ধ্যা নামে, স্বপন ফিরে পাছে
রুপকথা জীবনে তবু রয়ে যায়
সাদা-কালো যা ছিল সেখানে রঙ বুনে
মায়া তোর পানে
তোর খেলা, সে খেলা, সে যেন মিছে খেলা
তোর খেলা, সে খেলা, সে যেন মিছে গোধূলির খেলা
দিনশেষে নিয়ে আসে
মায়া তোর পানে
মায়া তোর গানে
মায়া তোর কাছে
যাই চলে
ভুলে যাওয়ার তেমন আর কিছু নেই
তবু তোর কথা মনে পড়লেই
ভুলে যাওয়ার তেমন আর কিছু নেই
তবু তোর কথা মনে পড়লেই
রংধনু উঠে আকাশের সীমানায়
যাচ্ছে চলে সবই তো, শুধু চিরস্থায়ী
মায়া তোর পানে
তোর খেলা, সে খেলা, সে যেন মিছে খেলা
তোর খেলা, সে খেলা, সে যেন মিছে খেলা
তোর খেলা, সে খেলা, সে যেন মিছে গোধূলির খেলা
দিনশেষে নিয়ে আসে
মায়া তোর পানে
মায়া তোর গানে
মায়া তোর কাছে
যাই চলে