歌曲 / 歌词

Ki kalam pathalen amar shai doyamoy

Listen on Apple Music

歌词

কি কালাম পাঠালেন আমার সাঁই দয়াময়
এক এক দেশের এক এক ভাষা
কয় খোদা পাঠায় ।।
এক যুগে পাঠায় কালাম
অন্য যুগে হয় কেন হারাম
এমনি দেখি ভিন্ন তামাম
ভিন্ন দেখা যায় ।।
যদি একই খোদার হয় রচনা
তাতেতো ভিন্ন থাকেনা
মানুষের সকল রচনা
তাইতো ভিন্ন হয় ।।
এক এক দেশের এক এক বাণী
পাঠান কি সাঁই গুণমনি
মানুষে রচিত জানি
লালন ফকির কয় ।।