歌曲 / 歌词

Urey Jarey Munia

Listen on Apple Music

歌词

উড়ে যা রে মুনিয়া
তারে গিয়ে বল না
ওরে মন রসিয়া
একা ভালো লাগে না
হায় এ ভুবন ভুলিয়া
শুধু তার পানে চাহিয়া
দিন কাটে না
যায় দিন-মান ফুরিয়া
মন কেন হায় মানে না
তুমি আসো না
উড়ে যা রে মুনিয়া
তারে গিয়ে বল না
ওরে মন রসিয়া
একা ভালো লাগে না
তোর এলোচুল যে ওড়ে
নোনা হাওয়ার পরে
তোর হাসির ঝিলিক ভাসে
সূর্য যেথায় হাসে
ও প্রিয়া, মন আমার খেয়ালেতে ভেসে যায়
তোর নূপুর যেখানে ছুঁয়ে যায়
ঢেউ এসে বাজালো নূপুর
কে ছুঁলো আমার এলোচুল!
কাছে এসে বার বার ক্ষণে ক্ষণে
তুমি আবার হারাও
হায় এ ভুবন ভুলিয়া
শুধু তার পানে চাহিয়া
দিন কাটে না
যায় দিন-মান ফুরিয়া
মন কেন হায় মানে না
তুমি আসো না
উড়ে যা রে মুনিয়া
তারে গিয়ে বল না
ওরে মন রসিয়া
একা ভালো লাগে না
উড়ে যা রে মুনিয়া (উড়ে যা রে মুনিয়া)
উড়ে যা রে মুনিয়া (উড়ে যা রে মুনিয়া)
উড়ে যা রে মুনিয়া
উড়ে যা রে মুনিয়া
উড়ে যা রে মুনিয়া (উড়ে যা রে মুনিয়া)