歌曲 / 歌词

Moner Aakashete

Listen on Apple Music

歌词

মনের আকাশেতে আলো ছড়ালো কে?
মনের আকাশেতে আলো ছড়ালো কে?
প্রথম প্রেমের ছোঁয়া যে
লাগলো প্রাণেতে আমার
জাগলো কত যে আশা
মনের আকাশেতে আলো ছড়ালো কে?
প্রথম প্রেমের ছোঁয়া যে
লাগলো প্রাণেতে আমার
জাগলো কত যে আশা
মনের আকাশেতে
♪
চঞ্চল হলো কেন মন
জানে সে মনই জানে
তারে খুঁজে দু'নয়ন
জাগরণে, স্বপনে
আমি বুঝেছি, বুঝে নিয়েছি কী প্রেমের নেশা
মনের আকাশেতে আলো ছড়ালো কে?
প্রথম প্রেমের ছোঁয়া যে
লাগলো প্রাণেতে আমার
জাগলো কত যে আশা
হ্যাঁ, মনের আকাশেতে
♪
জাগে এ কী শিহরণ
কেন যে বারেবারে
ভালোবেসে ফেলেছি
আমি তবে কি তারে?
কোন সে বাঁধনে আজকে বেঁধেছে এই ভালোবাসা
মনের আকাশেতে আলো ছড়ালো কে?
প্রথম প্রেমের ছোঁয়া যে
লাগলো প্রাণেতে আমার
জাগলো কত যে আশা
হ্যাঁ, মনের আকাশেতে আলো ছড়ালো কে?
প্রথম প্রেমের ছোঁয়া যে
লাগলো প্রাণেতে আমার
জাগলো কত যে আশা
মনের আকাশেতে