歌曲 / 歌词

Daareya Achho Tumi

Listen on Apple Music

歌词

দাঁড়িয়ে আছো তুমি আমার
গানের ওপারে
আমার সুরগুলি পায় চরণ
আমি পাই নে তোমারে
দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে
বাতাস বহে মরি মরি
আর বেঁধে রেখো না তরী
বাতাস বহে মরি মরি
আর বেঁধে রেখো না তরী
এসো এসো পার হয়ে মোর হৃদয়-মাঝারে
দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে
তোমার সাথে গানের খেলা
দূরের খেলা যে
বেদনাতে বাঁশি বাজায়
সকল বেলা যে
তোমার সাথে গানের খেলা
দূরের খেলা যে
বেদনাতে বাঁশি বাজায়
সকল বেলা যে
কবে নিয়ে আমার বাঁশি
বাজাবে গো আপনি আসি
আনন্দময় নীরব রাতের
নিবিড় আঁধারে
দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে
আমার সুরগুলি পায় চরণ
আমি পাই নে তোমারে
দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে