歌曲 / 歌词

Sara Jiban Dilo Alo

Listen on Apple Music

歌词

সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ
তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ
সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ
♪
মেঘের কলস ভরে ভরে প্রসাদবারি পড়ে ঝরে
সকল দেহে প্রভাতবায়ু ঘুচায় অবসাদ
তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ
সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ
♪
তৃণ যে এই ধুলার 'পরে পাতে আঁচলখানি
এই যে আকাশ চিরনীরব অমৃতময় বাণী
ফুল যে আসে দিনে দিনে বিনা রেখার পথটি চিনে
এই যে ভুবন দিকে দিকে পুরায় কত সাধ
তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ
সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ