歌曲 / 歌词

Posto

Listen on Apple Music

歌词

আপন মনে থাকে পোস্ত
আপন মনে খেলে
আপন মনে হাসে পোস্ত
আপন মনে চলে
আপন মনে চলতে চলতে
মুখ বেঁকিয়ে ভাবে
আপন মনে চলতে চলতে
মুখ বেঁকিয়ে ভাবে
ওই আকাশ থেকে মেঘ নামিয়ে
ভিজতে কেমন লাগে
পোস্ত
আঁকতে ভালো লাগে পোস্তর
নাচতে ভালো লাগে
শীতের কালে ঠক-ঠকিয়ে
কাঁপতে ভালো লাগে
রুটিনে নিয়মে ফাঁকে
আটকে ঝুলে থাকে
(আরে) রুটিনে নিয়মে ফাঁকে
আটকে ঝুলে থাকে
আর ঘুটঘুটে আঁধারে ভূতে
নামটা ধরে ডাকে
পোস্ত
বিকেলবেলার ঘাসে
জোনাকি চারপাশে
তোকেও উড়িয়ে নিয়ে যাক
আকাশ উঁচুতে খুব
পুকুরেতে মেরে ডুব
রোদেই শুকিয়ে নিস গা
গাছের কোটরে মনের ভেতরে
কত কী লুকিয়ে রাখে
অ্যাই পোস্ত
ট্রেনের মতো ছোটে পোস্ত
প্লেনের মতো ওড়ে
অঙ্ক কষে দেখে তারপর
পুকুরে ঢিল ছোঁড়ে
ব্যাঙাচি মিছিলে চলে লাফাতে লাফাতে
ব্যাঙাচি মিছিলে চলে লাফাতে লাফাতে
আর তাড়া খেলে বাড়ি ফেরে হাঁপাতে হাঁপাতে
পোস্ত
ফুলের গন্ধ মেখে পোস্ত
মাঠে থাকে শুয়ে
স্বপ্নগুলো জোড়ে পোস্ত
একে একে দুয়ে
বাবা যদি আমায় একটা রকেট কিনে দিত
(হ্যাঁ) বাবা যদি আমায় একটা রকেট কিনে দিত
তবে চাঁদের ভেতর গুপ্তধন
খুঁজতে যাওয়া যেত
পোস্ত
বিকেলবেলার ঘাসে
জোনাকি চারপাশে
তোকেও উড়িয়ে নিয়ে যাক
আকাশ উঁচুতে খুব
পুকুরেতে মেরে ডুব
রোদেই শুকিয়ে নিস গা
গাছের কোটরে মনের ভেতরে
কত কী লুকিয়ে রাখে
পোস্ত
অ্যাই পোস্ত