歌词
আয়, আয়, ঘুম আয়
আয়, আয়, ঘুম আয়
ওগো পরীর রানী, ঘুমের পাট-রানী
রাত যে হিমানী, ফুরিয়ে না যায়
আয়, আয়, ঘুম আয়
♪
চাঁদের বুড়ি চরকা দিলো থামিয়ে
আকাশ জুড়ে তারা সব ঘুমিয়ে
চাঁদের বুড়ি চরকা দিলো থামিয়ে
আকাশ জুড়ে তারা সব ঘুমিয়ে
ও গাছেরা সব নিঝুম, পাখিদের চোখে ঘুম
গাছেরা সব নিঝুম, পাখিদের চোখে ঘুম
চাঁদ যেন ডুবে না যায়
আয়, আয়, ঘুম আয়
আয়, আয়, ঘুম আয়
♪
ঘুমের দেশে পরী ছিল ঘুমিয়ে
জেগে উঠে আমায় দিলো জাগিয়ে
ঘুমের দেশে পরী ছিল ঘুমিয়ে
জেগে উঠে আমায় দিলো জাগিয়ে
প্রেম হলো নির্দয়, মেনেছি পরাজয়
প্রেম হলো নির্দয়, মেনেছি পরাজয়
মন কেন ফিরে পেতে চায়?
আয়, আয়, ঘুম আয়
আয়, আয়, ঘুম আয়
♪
ঘুমকে আমার কে দিয়েছে তাড়িয়ে?
নিজের কাছে নিজেই গেছি হারিয়ে
ঘুমকে আমার কে দিয়েছে তাড়িয়ে?
নিজের কাছে নিজেই গেছি হারিয়ে
এই মন-দর্পণ, তাকে করি অর্পণ
এই মন-দর্পণ, তাকে করি অর্পণ
হৃদয় জুড়ে শুধু হায় হায়
আয়, আয়, ঘুম আয়
আয়, আয়, ঘুম আয়
আয়, আয়, ঘুম আয়
আয়, আয়, ঘুম আয়