歌词
আমি তো তোমারে চাহিনি জীবনে
তুমি অভাগারে চেয়েছ
আমি তো তোমারে চাহিনি জীবনে
তুমি অভাগারে চেয়েছ
আমি না ডাকিতে হৃদয় মাঝারে
আমি না ডাকিতে হৃদয় মাঝারে
নিজে এসে দেখা দিয়েছ
আমি তো তোমারে চাহিনি জীবনে
♪
চির-আদরের বিনিময়ে, সখা
চির অবহেলা পেয়েছ
আমি দূরে ছুটে যেতে দু'হাত পসারি
ধরে টেনে কোলে নিয়েছ
আমি তো তোমারে চাহিনি জীবনে
♪
"ও পথে যেয়ো না, ফিরে এসো," বলে
কানে কানে কত কয়েছ
আমি তবু চলে গেছি ফিরায়ে আনিতে
পাছে পাছে ছুটে গিয়েছ
আমি তো তোমারে চাহিনি জীবনে
♪
এই চির অপরাধী পাতকীর বোঝা
হাসি মুখে তুমি বয়েছ
আমার নিজ হাতে গড়া বিপদের মাঝে
বুকে করে, আমায় বুকে করে
তোমার বুকে করে, অভয় বুকে করে
নিয়ে রয়েছ
আমি তো তোমারে চাহিনি জীবনে
তুমি অভাগারে চেয়েছ
আমি তো তোমারে চাহিনি জীবনে