歌曲 / 歌词

Tumi Ele Anek Diner Pare

Listen on Apple Music

歌词

তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো
তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো
তুমি এলে অনেক কথা এলোমেলো মনে হলো
তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো
মনে আছে অনেক আগে প্রশ্ন করেছিলে
তুমি আপনি এসে নিজেই
ওগো তারই জবাব দিলে
মনে আছে অনেক আগে প্রশ্ন করেছিলে
তুমি আপনি এসে নিজেই
ওগো তারই জবাব দিলে
এলো রাতের শেষে চুপিসারে যেন দিনের আলো
তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো
দিন যে আমার আজকে হলো দিন
একটু বসো কাছে আমার অনেক কথা আছে
তোমার সময় থেকে কিছু সময় আমায় দিয়ো ঋণ
ওগো দিন যে আমার আজকে হলো দিন
হঠাৎ কখন আমার আঁধার রাত্রি হয়ে গেছে
আমি বুঝতে পারিনি যে
আমি বলতে জানিনা যে
হঠাৎ কখন আমার আঁধার রাত্রি হয়ে গেছে
আমি বুঝতে পারিনি যে
আমি বলতে জানিনা যে
আমার অনেক কাজের মাঝে যেন হঠাৎ ছুটি হলো
তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো
তুমি এলে অনেক কথা এলোমেলো মনে হলো
তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো