歌曲 / 歌词

Sawariya

Listen on Apple Music

歌词

পূর্ণচাঁদের মায়ায়...
আজি ভাবনা আমার পথ ভোলে,
পূর্ণচাঁদের মায়ায়...
যেন সিন্ধুপারের পাখি,
তারা, যায় যায় যায় চলে॥
পূর্ণচাঁদের মায়ায়...
আজি ভাবনা আমার পথ ভোলে,
পূর্ণচাঁদের মায়ায়...
আলোছায়ার সুরে
অনেক কালের সে কোন দূরে
ডাকে আয় আয় আয় ব'লে॥
পূর্ণচাঁদের মায়ায়...
আজি ভাবনা আমার পথ ভোলে,
পূর্ণচাঁদের মায়ায়...
যেথায় চলে গেছে আমার
হারা ফাগুনরাতি
সেথায় তারা ফিরে ফিরে
খোঁজে আপন সাথি।
আলোছায়ায় যেথা,
অনেক দিনের সে কোন্ ব্যথা
কাঁদে হায় হায় হায় ব'লে॥
পূর্ণচাঁদের মায়ায়
আজি ভাবনা আমার পথ ভোলে,
পূর্ণচাঁদের মায়ায়...
যেন সিন্ধুপারের পাখি,
তারা যায় যায় যায় চলে॥
পূর্ণচাঁদের মায়ায়...
আজি ভাবনা আমার পথ ভোলে,
পূর্ণচাঁদের মায়ায়...