歌词
সূর্যের দিকে চেয়ো না চোখে ঝিলমিল লেগে যাবে
সূর্যগ্রহণের দিকে চেয়ো না চোখে ঝিলমিল লেগে যাবে
সন্ত জোহনের দিকে চেয়ো না চোখে ঝিলমিল লেগে যাবে
♪
সূর্যের দিকে চেয়ো না চোখে ঝিলমিল লেগে যাবে
সূর্যগ্রহণের দিকে চেয়ো না চোখে ঝিলমিল লেগে যাবে
সন্ত জোহনের দিকে চেয়ো না চোখে ঝিলমিল লেগে যাবে
লেগে যাবে
খোঁচা খাবে
নির্জন নদিয়ায় কে হায় প্রেম বিলায়
ভুঁইফোড় ন্যাড়ামাথা
লেগে যাবে
খোঁচা খাবে
নির্জন নদিয়ায় কে হায় প্রেম বিলায়
ভুঁইফোড় ন্যাড়ামাথা
পাকপাখালির দিকে চেয়ো না গায়ে ঝিলমিল লেগে যাবে
রাতে মা কালীর দিকে চেয়ো না চোখে ঝিলমিল লেগে যাবে
উগ্র আকালীর দিকে চেয়ো না বুকে ঝিলমিল লেগে যাবে
লেগে যাবে
ব্যথা পাবে
ছোটো আছ ছোটো থাকো
সস্তা সাবান মাখো
দূরে দেখ কলকাতা
লেগে যাবে
ব্যথা পাবে
ছোট আছো ছোট থাকো সস্তা সাবান মাখো ঘুরে দেখো কলকাতা
♪
কারো লেখাপড়া ট্যান যাবে কারো গিলে করা পাঞ্জাবি কেউ জাহাপনা খানজা খাঁ
খেলে পিংপং বল
তুমি দোল খেল হাজরাতে
তুমি উঠে বসো মাঝরাতে
তুমি পুষে রাখ পাঁজরাতে জোড়া মফস্বল
কারো লেখাপড়া ট্যান যাবে কারো গিলে করা পাঞ্জাবি কেউ জাহাপনা খানজা খাঁ
খেলে পিংপং বল
তুমি দোল খেল হাজরাতে
তুমি উঠে বসো মাঝরাতে
তুমি পুষে রাখ পাঁজরাতে ছোড়া মফস্বল
বল কে হয়নি জয়পুরে
বেদনার ন্যাকা সুরে এঁকে যাবে লতাপাতা
এঁকে যাবে
বেঁকে যাবে
সকলই ফুরায় ফুচকার প্রায় পড়ে থাকে শালপাতা
এঁকে যাবে
বেঁকে যাবে
সকলই ফুরায় ফুচকার প্রায় পড়ে থাকে শালপাতা
শাল পিয়ালের বনে যেও না মনে ঝিলমিল লেগে যাবে
এক শিয়ালের পানে চেয়ো না ল্যাজে ঝিলমিল লেগে যাবে
সুর রিয়ালের দিকে যেও না ব্রেনে ঝিলমিল লেগে যাবে
লেগে যাবে
রেগে যাবে
চিনেবাজা পানে যাও
তাড়াতাড়ি চানে যাও
শুনে দেখো মার কথা
লেগে যাবে
রেগে যাবে
চিনেবাজা পানে যাও
তাড়াতাড়ি চানে যাও
শুনে দেখো মার কথা
♪
কেউ মাদুরীর fan club-এ
কেউ চাকু হাত চমকাবে
কেউ রাত্রিরে কম খাবে
হবে slim Gym trim
ওরে আয় পাখি ল্যাজঝোলা
তোকে খেতে দেব Coca-Cola
তুমি সন্ধ্যার মেঘমালা
আমি গব্বর সিং
কেউ মাদুরীর fan club-এ
কেউ চাকু হাত চমকাবে
কেউ রাত্রিরে কম খাবে
হবে slim Gym trim
ওরে আয় পাখি ল্যাজঝোলা
তোকে খেতে দেব Coca-Cola
তুমি সন্ধ্যার মেঘমালা
আমি গব্বর সিং
আরে পাখি ফাঁকি থাকে নাকি
আরে তুমি শালা unlucky
নিজে ভূমে অন্তরীণ
ভিনদেশি খিনজিবি
সমস্ত দিন কোষ্ট কঠিন
হাসি মুখে আড্ডা দিন
ভিনদেশি খিনজিবি
সমস্ত দিন কোষ্ট কঠিন
হাসি মুখে আড্ডা দিন
বলে হেট্রিক পেতে যেয়ো না
পায়ে ঝিলমিল লেগে যাবে
ন্যাড়া কার্তিক বনে যেয়ো না
প্রাণে ঝিলমিল লেগে যাবে
নদীমাতৃক হতে চেয়ো না
গায়ে ঝিলমিল লেগে যাবে
সেলুলয়েডের দিকে চেয়ো না
মনে ঝিলমিল লেগে যাবে
মার্কস-ফ্রয়েডের দিকে চেয়ো
প্রাণে ঝিলমিল লেগে যাবে
পিঙ্ক ফ্লয়েডের সুরে গেয়ো না
কানে ঝিলমিল লেগে যাবে