歌词
কুয়াশা কুয়াশা এই রাত
কি আগুনে জ্বলতে চায়
এ চোখে ও চোখে রেখে চোখ
কি কথা যে বলতে চায়
♪
ঝিকিমিকি ঝিকিমিকি আলো যেন
ঝাঁকে ঝাঁকে জোনাকি
উড়ে উড়ে, ঘুরে ঘুরে, সুরে সুরে
আঁকে আলপনা কি?
আবেশে আবেশে পায়ে পায়ে
কি নেশা যে চলতে চায়
চলতে চায়, চলতে চায়
♪
এলোমেলো এলো চুলে হাওয়া দোলে
পথ গেল ভুলে কি?
দুরুদুরু হলো শুরু হিয়া কাঁপা
সেই ডালে দোলে কি?
ছলনা ছলনা ছায়া ছায়া
কি মায়া যে ছলতে চায়
ছলতে চায়, ছলতে চায়
♪
কুয়াশা কুয়াশা এই রাত
কি আগুনে জ্বলতে চায়
এ চোখে ও চোখে রেখে চোখ
কি কথা যে বলতে চায়