歌曲 / 歌词

Piya Bina

Listen on Apple Music

歌词

পিয়া বিনা জাগে নারে
নারে জিয়া লাগে না
পিয়া বিনা জিয়া লাগে না
পিয়া বিনা জাগে নারে
নারে জিয়া লাগে না
পিয়া বিনা জিয়া লাগে না
আমি হবো রাত আর তুই হবি চাঁদ
জোছনায় ঘর আমাদের
তুই হলে রোদ আমি রংধনু হই
ছিল সে শহর আমাদের
ভুলে যেতাম কোলাহল
বুঝে নিতাম সবই বল
ছিল রোজের চলাচল আমাদের
আমি হবো রাত আর তুই হবি চাঁদ
জোছনায় ঘর আমাদের
তুই হলে রোদ আমি রংধনু হই
ছিল সে শহর আমাদের
♪
জানবি না তুই কষ্ট আমার
বলছে হাওয়া অভিমানি
মানবি না তুই বললে হাজার
গল্প কথা আজকে জানি
দেখা পাওয়া হল না আমার
তুই হবি ঢেউ আর আমি হবো জল
বানাবো সাগর আমাদের
আমি হবো দোল আর পূর্ণিমা তুই
রাঙ্গাবো শহর আমাদের
কোথায় সেই কোলাহল?
কোথায় সেই চলাচল?
এলো কেন এ দিন বদল আমাদের?
♪
কথা ছিল অনেক কিছুই
সবই আছে, নেই শুধু তুই
আছি এখন, খুব দোটানায়
এভাবে বল বাঁচা কি যায়?
দেখা পাওয়া গেল না রে আর
আমি হবো রাত আর তুই হবি চাঁদ
জোছনায় ঘর আমাদের
তুই হলে রোদ আমি রংধনু হই
ছিল সে শহর আমাদের
ভুলে যেতাম কোলাহল
বুঝে নিতাম সবই বল
ছিল রোজের চলাচল আমাদের
পিয়া বিনা জাগে নারে
নারে জিয়া লাগে না
পিয়া বিনা জিয়া লাগে না
পিয়া বিনা জাগে নারে
নারে জিয়া লাগে না
পিয়া বিনা জিয়া লাগে না