歌曲 / 歌词

Amaar Ae path

Listen on Apple Music

歌词

আমার এ পথ
তোমার পথের থেকে
অনেক দূরে
গেছে বেঁকে, গেছে বেঁকে
আমার এ পথ
তোমার পথের থেকে
অনেক দূরে
গেছে বেঁকে, গেছে বেঁকে
আমার এ পথ
আমার ফুলে আর কি কবে
তোমার মালা গাঁথা হবে
আমার ফুলে আর কি কবে
তোমার মালা গাঁথা হবে
তোমার বাঁশি দূরের হাওয়ায়
কেঁদে বাজে
কারে ডেকে, কারে ডেকে
আমার এ পথ
♪
শ্রান্তি লাগে
পায়ে পায়ে
শ্রান্তি লাগে
বসি পথের তরু ছায়ে
শ্রান্তি লাগে
পায়ে পায়ে
শ্রান্তি লাগে
বসি পথের তরু ছায়ে
শ্রান্তি লাগে
সাথীহারা গোপন ব্যথা
বলবো যারে, সে জন কোথা?
সাথীহারা গোপন ব্যথা
বলবো যারে, সে জন কোথা?
পথিকরা যায় আপন মনে
আমারে যায় পিছে রেখে
পিছে রেখে
আমার এ পথ
তোমার পথের থেকে
অনেক দূরে
গেছে বেঁকে, গেছে বেঁকে
আমার এ পথ