歌词
মোটামুটি দিন কাটে
শ্বাস ধরে রাখি যদি ধোঁয়া ছাড়ে বাস
মোটামুটি রাত যায়
খাঁ খাঁ পিচপথে বেহুলার মানদাস
♪
বেলা নামে মাঝ ট্রামে
রোদের বিধবা খুঁটে খায় হ্যারিকেন
Statue জোড়া আড়মোড়া
তরবারী ছুড়ে ঘেঁষাঘেঁষি লুম্পেন
♪
মোটামুটি এ জীবন
কিছু লালে-নীলে কিছু তলানীর ঢোক
কতো কোটি ব্যালকানি
দাঁড়িয়ে একা কত silhouette-এ লোক