歌曲 / 歌词

Tomader Bhalobasa

Listen on Apple Music

歌词

তোমাদের ভালোবাসা
মরণের পার থেকে
ফিরায়ে এনেছে মোরে
তোমরা আমার গান
কতখানি ভালোবাসো
বুঝেছি নতুন করে
তোমাদের ভালোবাসা
মরণের পার থেকে
ফিরায়ে এনেছে মোরে
♪
ধন্যবাদ দেবো আমি, নেই তার ভাষা
তোমাদের বুকভরা এই ভালোবাসা
আমারই এ কন্ঠে অমৃত হয়ে যেন
নিত্য পড়ে ঝরে
তোমরা আমার গান
কতখানি ভালোবাসো
বুঝেছি নতুন করে
তোমাদের ভালবাসা
মরণের পার থেকে
ফিরায়ে এনেছে মোরে
♪
আমারই গান যদি তোমাদের
খুশি ওগো করে কোনোদিন
তবেই ধন্য হবো
শোধ হবে তোমাদেরই ঋণ
তোমাদেরই ঋণ
এসেছি আবার আমি
তোমাদেরই কাছে
গান ছাড়া বলো
কী আমার আছে?
তোমাদের শোনাতে
পারি গো যেন গান
সারাটি জীবন ধরে
তোমরা আমার গান
কতখানি ভালোবাসো
বুঝেছি নতুন করে
তোমাদের ভালোবাসা
মরণের পার থেকে
ফিরায়ে এনেছে মোরে