歌词
তোমরা আসবে তো?
তোমরা আসবে তো?
যদি কোনোদিন এ আসরে আবার আমি
গান গাইতে আসি
তোমরা আসবে তো?
ভালবাসবে তো?
তোমরা আসবে তো?
যদি নতুন করে সুরের তরী
আমি বাইতে আসি
তোমরা আসবে তো?
ভালোবাসবে তো?
তোমরা আসবে তো?
♪
শুনিয়ে গান আরও
ভরিয়ে প্রাণ আরও
চাই যে ভেসে যেতে
চাই আরও কিছু দিতে
♪
শুনিয়ে গান আরও
ভরিয়ে প্রাণ আরও
চাই যে ভেসে যেতে
চাই আরও কিছু দিতে
ভালবাসবে তো?
যদি উজাড় করা ভালোবাসার আশায়
প্রেম চাইতে আসি
প্রেমে ভাসবে তো?
ভালবাসবে তো?
তোমরা আসবে তো?
♪
আমার এ গান শুধু
স্মৃতিতে লেখা রবে
যেদিন রইবো না আমি
আমায় পড়বে কি মনে?
♪
আমার এ গান শুধু
স্মৃতিতে লেখা রবে
যেদিন রইবো না আমি
আমায় পড়বে কি মনে?
মনে পড়বে তো?
যদি গানের মাঝে মন তোমাদের
জয় করতে পারি
মনে রাখবে তো?
ভালবাসবে তো?
তোমরা আসবে তো?
যদি কোনোদিন এ আসরে আবার আমি
গান গাইতে আসি
তোমরা আসবে তো?
ভালবাসবে তো?
তোমরা আসবে তো?
ভালবাসবে তো?
মনে রাখবে তো?