歌词
হাওয়া লাগে গানের পালে
মাঝি আমার, বসো হালে
হাওয়া তোমার হাওয়া লাগে
হাওয়া লাগে গানের পালে
♪
এবার ছাড়া পেলে বাঁচে
জীবনতরী ঢেউয়ে নাচে
এবার ছাড়া পেলে বাঁচে
জীবনতরী ঢেউয়ে নাচে
এই বাতাসের তালে তালে
হাওয়া লাগে গানের পালে
মাঝি আমার, বসো হালে
হাওয়া তোমার হাওয়া লাগে
হাওয়া লাগে গানের পালে
♪
দিন গিয়েছে, এলো রাতি
নাই কেহ মোর ঘাটের সাথি
দিন গিয়েছে, এলো রাতি
নাই কেহ মোর ঘাটের সাথি
কাটো বাঁধন, দাও গো ছাড়ি
তারার আলোয় দেবো পাড়ি
কাটো বাঁধন, দাও গো ছাড়ি
তারার আলোয় দেবো পাড়ি
সুর জেগেছে যাবার কালে
হাওয়া লাগে গানের পালে
মাঝি আমার, বসো হালে
হাওয়া তোমার হাওয়া লাগে
হাওয়া লাগে গানের পালে