歌曲 / 歌词

Moymonsingha Geetika

Listen on Apple Music

歌词

নয়াবাড়ি লইয়ারে বাইদ্যা
লাগাইল বাইঙ্গন
সেই বাইঙ্গন তুলতে কইন্যা
জুড়িল কাইন্দন গো জুড়িল কাইন্দন
কাইন্দনা কাইন্দনা কইন্যা
না কান্দিও আর
সেই বাইঙ্গন বেচ্যা দিয়াম
তোমার গলার হারগো
তোমার গলার হার
সেই বাইঙ্গন বেচ্যা দিয়াম
তোমার গলার হারগো
তোমার গলার হার
নয়াবাড়ি লইয়ারে বাইদ্যা
লাগাইল কঁচু
সেই কঁচু বেচ্যা দিয়াম
তোমার হাতের বাজুগো
তোমার হাতের বাজু
নয়াবাড়ি লইয়া রে বাইদ্যা
লাগাইল কলা
সেই কলা বেচ্যা দিয়াম
তোমার গলার মালাগো
তোমার গলার মালা
নয়াবাড়ি লইয়ারে বাইদ্যা
বানাইলো চৌকারি
চৌদিকে মালঞ্চের বেড়া
আয়না সারি সারি গো
আয়না সারি সারি
হাঁস মারলাম কৈতর মারলাম
বাইচ্যা মারলাম টিয়া
ভালা কইর্যা রাইন্ধ্য বাইঙ্গন
কালাজিরা দিয়া গো
কালাজিরা দিয়া