歌曲 / 歌词

Ami Sagarer Bela

Listen on Apple Music

歌词

আমি সাগরের বেলা
তুমি দুরন্ত ঢেউ
বারে বারে শুধু আঘাত করিয়া যাও
ধরা দেবে বলে আশা করে রই
তবু ধরা নাহি দাও...
বারে বারে শুধু আঘাত করিয়া যাও
জানি না তোমার এ কি অকরুন খেলা
তব প্রেমে কেন মিশে রয় অবহেলা
জানি না তোমার এ কি অকরুন খেলা
তব প্রেমে কেন মিশে রয় অবহেলা
পাওয়ার বাহিরে চলে গিয়ে কেন আমারে কাঁদাতে চাও
বারে বারে শুধু আঘাত করিয়া যাও
বুঝি আমার মালায় মায়ার বাঁধন নাই
আপন জনেরে আপন করিয়া বাঁধিতে পারি না তাই
আসে আর যায় কতো চৈতালী বেলা
এ জীবনে শুধু মালা গেঁথে ছিঁড়ে ফেলা
আসে আর যায় কতো চৈতালী বেলা
এ জীবনে শুধু মালা গেঁথে ছিঁড়ে ফেলা
কোন সে বিরহী কাঁদে মোর বুকে
তুমি কি শুনিতে পাও...?
বারে বারে শুধু আঘাত করিয়া যাও
ওগো, বারে বারে শুধু আঘাত করিয়া যাও