歌词
যত পেশা আছে দেখছি ভেবে ভিক্ষে করাই বেশ
যত পেশা আছে দেখছি ভেবে ভিক্ষে করাই বেশ
নেই কোনও সময়ের শুরু, নেই তো কোনও শেষ
তাই ভিক্ষেতেই যাবো গো আমি, ভিক্ষেতেই যাবো।

নই কারও হুকুমের, নয় তো কেউ হুকুমের দাস
আপন মেজাজে সদা আপনি করি বাস।
তাই ভিক্ষেতেই যাবো গো আমি, ভিক্ষেতেই যাবো।
তাই ভিক্ষেতেই যাবো গো আমি, ভিক্ষেতেই যাবো।
উন্নতির নেশা কিছু নেই, নেই পতনের ভয়
নেই কোনও দুরাশার ঠেলা, নেই কোনও সংশয়।
তাই ভিক্ষেতেই যাবো গো আমি, ভিক্ষেতেই যাবো।
যবে ভিক্ষেতেই যাবো গো আমি, ভিক্ষেতেই যাবো।
বিষয় সঞ্চয় কিছু নেই, ভাবনাহীন নয়ন
যখনই শ্রান্ত এ দেহ, তখনই শয়ন
তাই ভিক্ষেতেই যাবো গো আমি, ভিক্ষেতেই যাবো।
যবে ভিক্ষেতেই যাবো গো আমি, ভিক্ষেতেই যাবো।
চিনিতে সেদিন মোরে না চাও তো চেও না
কৃপা ভেবে মনে বৃথা হিংসা পেও না।
যবে ভিক্ষেতেই যাব গো আমি, ভিক্ষেতেই যাবো।