歌曲 / 歌词

D Minor

Listen on Apple Music

歌词

ভুলে যাও প্রথম আলাপ
মুছে দাও জলছাপ
আসবে না মন খারাপ
রোজ ৫টার পর
গিটারে বাঁধা ঈশ্বর
গাইছে D minor
গান দাও, D minor
ফিরে যাক উড়োজাহাজ
ছিঁড়ে ফাঁক denim সাজ
বেওয়ারিশ মনমেজাজ
রাগ চাপান উতর
গিটারে রাখা একঘর
ঠিকানা D minor
গান দাও, D minor
আড্ডারা বন্ধু পাতালো
মনিহারী কথোপকথন
পথ গুনে চলা চুপ lamp post
ছায়ার মতন
জানি সব সোচ্চার উচ্চারণ
ভুলভালে ভরা উত্তর
পুড়িয়ে আমাকে আমি
উড়িয়ে দিই চিঠিপত্তর
জানে শুধু D minor
ভুলে যাও প্রথম আলাপ
মুছে যাও সব জলছাপ
আসবে না মন খারাপ
রোজ ৫টার পর
গিটারে বাঁধা ঈশ্বর
গাইছে D minor
গান দাও, D minor
♪
বন্ধুরা আড্ডা বানালো
ঝলমলে ছাউনি তল
ডুবে ডুবে হাসে ফেরে
জল খায় অপয়া অতল
জানি last metro যাবে চলে
গলবে না কষ্টিপাথর
গা ছুঁয়ে promise
রাখবো না খবরাখবর
কাছে থাক D minor
হেসে খুন অনর্গল
মুখ চুন মফস্বল
প্রেম তুই ভাগ রসাতল
নোনাবালির ভিতর
শরীরে রাখা স্বাক্ষর
চাইছে D minor
গান দাও, D minor
গান দাও, D minor
গান দাও, D minor