歌词
ও ঝরাপাতা, এখনই তুমি যেও না, যেও না ঝরে
বলো না বিদায় অমন করে, ও ঝরাপাতা
ও ঝরাপাতা, এখনই তুমি যেও না, যেও না ঝরে
বলো না বিদায় অমন করে, ও ঝরাপাতা
ঝিরিঝিরি হাওয়ারই সুরে
কি ব্যথা তোমার দিলে গো ভরে
বলো গো, বলো গো মোরে
তুমি যেও না, যেও না ঝরে
ও ঝরাপাতা
♪
তোমারই মতন পথেরই ধুলায়
হারিয়ে যাবো যবে
জানি গো সেদিন তোমার আমার
আবার দেখা হবে
যাও গো বলে কি অভিমান
হলো যে শেষ তোমারই গান
যাও গো বলে কি অভিমান
হলো যে শেষ তোমারই গান
হায় গো কিছুই নাই যে আমার
কি দিয়ে তোমায় রাখি গো ধরে
বলো গো, বলো গো মোরে
তুমি যেও না, যেও না ঝরে
ও ঝরাপাতা, এখুনই তুমি যেও না, যেও না ঝরে
বলো না বিদায় অমন করে, ও ঝরাপাতা