歌词
জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই
পাছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে রই
জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই
পাছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে রই
♪
আমার এ পথে শুধু আছে মরুভূমি ধুধু
আমার এ পথে শুধু আছে মরুভূমি ধুধু
আমি কিভাবে বাঁচাবো তোমার মাধবী ওই?
পাছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে রই
♪
কত পেয়ালা লাঞ্ছনার আমি নীরবে করি যে পান
কত পেয়ালা লাঞ্ছনার আমি নীরবে করি যে পান
আর যারা সুধা নিয়ে চলে, তুমি গাও গো তাদেরই গান
তুমি গাও গো তাদেরই গান
এমনই বিভেদ কত, মনে আসে অবিরত
এমনই বিভেদ কত, মনে আসে অবিরত
দু'টি ভিন্ন জীবন যেন না মিলিত হই
পাছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে রই
জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই
পাছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে রই