歌词
পরদেশী মেঘ যাও রে ফিরে। (৩)
বলিও আমার পরদেশী রে।।
পরদেশী মেঘ যাও রে ফিরে। (২)
সে দেশে যবে বাদল ঝরে
বাদল ঝরে, বাদল ঝরে
বাদল ঝরে, বাদল ঝরে
সে দেশে যবে বাদল ঝরে (২)
কাঁদে না কি প্রাণ একেলা ঘরে,
বিরহ-ব্যাথা নাহি কি সেথা (৩)
সে দেশে বুঝি কুলবতী রে।।
পরদেশী মেঘ যাও রে ফিরে।
বলিও আমার পরদেশী রে।। (২)
বাজে না বাঁশী নদীর তীরে।।
বাদল রাতে ডাকিলে "পিয়া পিয়া পাপিয়া" (২)
বেদনায় ভ'রে ওঠে না কি রে কাহারো হিয়া?
ফোটে যবে ফুল ওঠে যবে চাঁদ (৩)
জাগে না সেথা কি প্রাণে কোন সাধ?
দেয় না কেহ গুরু গঞ্জনা (৩)
সে দেশে বুঝি কুলবতী রে।।